News Flash

  • Home
  • দিনের খবর
  • গভীর রাতে হাতির তাণ্ডব মেটেলি ব্লকে, উত্তর ধূপঝোরায় ভাঙল তিনটি ঘর
Image

গভীর রাতে হাতির তাণ্ডব মেটেলি ব্লকে, উত্তর ধূপঝোরায় ভাঙল তিনটি ঘর

চালসা, ২৪ জুন (হি.স.): জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরায় হাতির হানা অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে হামলা চালিয়ে তিনটি ঘর ভেঙে দেয় হাতি। খেয়ে নেয় ঘরে মজুত যাবতীয় খাদ্যদ্রব্য। ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি মূর্তি নদী পেরিয়ে চলে আসে উত্তর ধূপঝোরা এলাকায়।

ফরেস্ট লাইনের নখিন রায়, বাসুপাড়ার কাজল রায় ও গোলাবাড়ি এলাকার অতুল রায়ের ঘর গুঁড়িয়ে দেয় হাতিটি। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। লাগাতার এলাকায় হাতির হানায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। রাতে এলাকায় বনকর্মীদের টহলদারি সহ যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁরা। বন দপ্তরের তরফে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top