News Flash

Image

কাছাড় জেলার আন্তর্জাতিক সীমান্তে ১৪৪ ধারার মেয়াদ বৃদ্ধি

শিলচর (অসম) ২৩ জুন (হি.স.) : কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থিদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধ ভাবে চোরাচালান, গবাদি পশু পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজ কর্ম রোধকল্পে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে আন্তর্জাতিক সীমান্তে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন ।

এই মর্মে প্রকাশিত এই নিষেধাজ্ঞা জানানো হয়েছে যে ইন্দো বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেহ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবেন না । সুরমা নদীতে বা এর তীরবর্তী এলাকায় ওই সময়ে কেহ চলাফেরা করতে পারবেন না । তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় নাগরিকদের কাটিগড়া সার্কেল অফিসার নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারেন । এছাড়া সীমান্তের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেহ ঠেলা, রিক্সা বা অন্যান্য যানবাহন দিয়ে চাল, চিনি, কেরোসিন ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবেন না । তবে কাটিগড়া সার্কেল অফিসার এর কাছ থেকে পারমিট নিয়ে এই সামগ্রী গুলি নিয়ে চলাচল করতে পারবেন । এই নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না । এই আদেশ আজ থেকে আগামী দু মাস বলবৎ থাকবে ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top