News Flash

Image

ফতেহাবাদ : মাদকসহ গ্রেফতার যুবক

ফতেহাবাদ, ২৩ জুন (হি. স.) : মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে হরিয়ানার ফতেহাবাদ থানা পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুসারে, এএসআই সূর্যকান্তের নেতৃত্বে হরিয়ানা স্টেট নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দল মাদক প্রতিরোধের জন্য টহল দেওয়ার সময় গোরখপুর গ্রাম থেকে সিওয়ানি বোলানের দিকে যাচ্ছিল। দলটি ভুনা থেকে অগ্রহা মোড সড়কে গোরখপুর গ্রামের একটু সামনে পৌঁছলে সেখানে এক যুবককে খাম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ওই যুবক পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পেছনে ফিরে দ্রুত পায়ে মাঠের দিকে যেতে থাকে। এরপর পুলিশ কর্মীরা ধাওয়া করে ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত যুবক তার নাম সুমিত ওরফে বিট্টু সিওয়ানি বোলান জেলা হিসারের বাসিন্দা বলে জানায়। পুলিশ তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৭০০টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ভুনা থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top