News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদীজি : নিত্যানন্দ রাই; একই দাবি বিজয় কুমার সিনহারও
Image

২০২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদীজি : নিত্যানন্দ রাই; একই দাবি বিজয় কুমার সিনহারও

নয়াদিল্লি ও পাটনা, ২৩ জুন (হি.স): পাটনায় নীতীশ কুমারের আহ্বানে বিরোধীদের বৈঠকের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই। নীতীশকে আক্রমণ করেছেন বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহাও। উভয়েই দাবি করে বলেছেন, ২০২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদীজিই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে ১৫টিরও বেশি বিরোধী দল শুক্রবার বৈঠক করেছে।

এই বৈঠকের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই বলেছেন, “অনেক প্রতিযোগীই প্রধানমন্ত্রী পদের দাবি করছেন…বিরোধীরা একসঙ্গে লড়াই করুক অথবা না করুক তাতে কোনও পার্থক্য হবে না। ২০২৪ সালে মানুষ আবার প্রধানমন্ত্রী মোদীকেই ফের প্রধানমন্ত্রী বানাবে।” বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা বলেছেন, “তাঁরা ভুলে গিয়েছে যে বিহার কখনও দুর্নীতিগ্রস্তদের সমর্থন করে না। কংগ্রেস পরাজিত হয়েছিল, তারপর আরজেডি (লালু যাদব) নিজস্ব ক্ষমতা হারিয়েছিল, এবং এখন নীতীশ কুমারের সময়। তিনি মুখ্যমন্ত্রী পদ হারাবেন এবং শূন্য আসন পাবেন। ২০২৪ সালে প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করবেন।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top