News Flash

  • Home
  • দিনের খবর
  • দমকলের ছ’টি ইঞ্জিনের চেষ্টায় বড়বাজারের আগুন নিয়ন্ত্রণে
Image

দমকলের ছ’টি ইঞ্জিনের চেষ্টায় বড়বাজারের আগুন নিয়ন্ত্রণে

কলকাতা, ২১ জুন (হি. স.) : বড়বাজারে একটি ছাতার দোকান এবং তৎসংলগ্ন গোডাউনে আগুন লাগল। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। দেড় ঘণ্টার মধ্যেই দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ছাতার দোকানটিতে ক্ষয়ক্ষতি হলেও কেউ জখম হননি বলে জানা গিয়েছে।

বড়বাজারের মহম্মদ লুহিয়া লেনের একটি ছাতার দোকানে আগুন লাগার খবর সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে আসে দমকলের কাছে। তার পরে দ্রুত সেখানে পৌঁছে যান অগ্নিনির্বাপণ কর্মীরা। দোকানের পিছন দিকের ইস্পাতের শাটার ভেঙে সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ছাতার দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে দুপুর ১টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয় দমকলের তরফে।দমকলের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার হাত থেকেও বাঁচানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top