চালসা, ১৭ জুন (হি.স.): সাতসকালে মূর্তি নদীর ধারে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। মৃতের নাম ভোলা ওরাওঁ (৭০)। বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার হাকিমুদ্দিন পাড়া এলাকায়। শনিবার সকালে স্থানীয়রা ওই এলাকায় বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, গতকাল বিকেল থেকে বৃদ্ধ নিখোঁজ ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠাবে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মূর্তি নদীর ধারে বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Tags:
Releated Posts
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…
মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…


















