নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ সোমবার থেকে আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসে রাজ্য আয়ুস মিশন এর উদ্যোগে আয়ুষের অন্তর্গত ডাক্তারদের নিয়ে ১৪ দিনের বিশেষ শিবিরের উদ্বোধন হয় ৷ শিবিরে ৩৮ জন চিকিৎসক অংশগ্রহণ করেন৷ রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে আয়ুস মিশন বিশেষ ভূমিকা পালন করে চলেছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে আটত্রিশটি আয়ুশ চিকিৎসা৷ চিকিৎসা পরিষেবার পরিধি আরো বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকার আয়ুস চিকিৎসা ব্যবস্থাকে আরো জনপ্রিয় করে তোলার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে৷ রোগীরা যাতে আয়ুশ মিশনের মাধ্যমে উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই রাজ্যের ৩৮ জন চিকিৎসক কে নিয়ে সোমবার থেকে আগরতলার ভগৎ সিং যুবক আবাসে ১৪ দিনব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে৷ শিবিরে আয়ুস চিকিৎসকদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আয়ুশ মিশনের দিল্লি স্থিত কর্মকর্তারা সহ প্রতিটি মহকুমার দায়িত্বপ্রাপ্ত মহকুমা স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

আয়ুষ মিশনে ডাক্তারদের নিয়ে বিশেষ শিবির শুরু আগরতলায়
Releated Posts
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…


















