News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আয়ুষ মিশনে ডাক্তারদের নিয়ে বিশেষ শিবির শুরু আগরতলায়
Image

আয়ুষ মিশনে ডাক্তারদের নিয়ে বিশেষ শিবির শুরু আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷  সোমবার থেকে আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসে  রাজ্য আয়ুস মিশন এর উদ্যোগে আয়ুষের অন্তর্গত ডাক্তারদের নিয়ে ১৪ দিনের বিশেষ শিবিরের উদ্বোধন হয়  ৷ শিবিরে ৩৮ জন চিকিৎসক অংশগ্রহণ করেন৷  রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে আয়ুস মিশন বিশেষ ভূমিকা পালন করে চলেছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে আটত্রিশটি আয়ুশ চিকিৎসা৷ চিকিৎসা পরিষেবার পরিধি আরো বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকার আয়ুস চিকিৎসা ব্যবস্থাকে আরো জনপ্রিয় করে তোলার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে৷ রোগীরা যাতে আয়ুশ মিশনের মাধ্যমে উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই রাজ্যের ৩৮ জন চিকিৎসক কে নিয়ে সোমবার থেকে আগরতলার ভগৎ সিং যুবক আবাসে ১৪ দিনব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে৷ শিবিরে আয়ুস চিকিৎসকদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আয়ুশ মিশনের দিল্লি স্থিত কর্মকর্তারা সহ প্রতিটি মহকুমার দায়িত্বপ্রাপ্ত মহকুমা  স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top