News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুত সেরে উঠছেন দিলীপ কুমার, তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না
Image

দ্রুত সেরে উঠছেন দিলীপ কুমার, তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না

dilip kumarনয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : দ্রুত সেরে উঠছেন দিলীপ কুমার| ৱুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাথমিক ভাবে তাঁকে আই সি ইউতে নেওয়া হয়| পরে আই সি ইউ থেকে বের করা হলেও ৭২ ঘণ্টা নজরদারিতে রাখার কথা বলা হয়েছিল| রবিবার চিকিত্সক জলিল পার্কার জানিয়েছেন, ভর্তির সময় দিলীপ কুমারের শরীরের অবস্থা যেমন ছিল, এখন তার থেকে অনেক ভালো রয়েছেন তিনি| দ্রুত সেরেও উঠছেন| তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না তাঁকে| আরও ৪-৫ দিন তাঁকে পর‌্যবেক্ষণে রাখা হবে| দীলিপ কুমারের সুস্থতা কামনা করেছে বলিউড| টুইটারে অমিতাভ বচ্চন লেখেন, সায়রা বানু তাঁকে জানিয়েছেন, সুস্থ রয়েছেন দিলীপ | তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিগ বি| সায়রা বানু আরও জানিয়েছেন, জ্বর ও ৱুকে সংক্রমণের কারণে দিলীপ কুমারকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল| সেখানকার চিকিসকেরা তাঁকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের দিয়েছিলেন| সেই চিকিসার ফলেই দ্রুত সেরে উঠছেন দিলীপ কুমার| ভারতীয় সিনেমায় ছয় যুগ ধরে মধুমতি, দেবদাস, মুঘল-ই-আজম, গঙ্গা-যমুনাসহ অসংখ্য ছবিকে জনপ্রিয় করেছেন দিলীপ কুমার| ২০১৫ সালে পদ্মবিভূষণ পান, তাঁর আগেই অবশ্য পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তিনি|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top