নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : দ্রুত সেরে উঠছেন দিলীপ কুমার| ৱুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাথমিক ভাবে তাঁকে আই সি ইউতে নেওয়া হয়| পরে আই সি ইউ থেকে বের করা হলেও ৭২ ঘণ্টা নজরদারিতে রাখার কথা বলা হয়েছিল| রবিবার চিকিত্সক জলিল পার্কার জানিয়েছেন, ভর্তির সময় দিলীপ কুমারের শরীরের অবস্থা যেমন ছিল, এখন তার থেকে অনেক ভালো রয়েছেন তিনি| দ্রুত সেরেও উঠছেন| তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না তাঁকে| আরও ৪-৫ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে| দীলিপ কুমারের সুস্থতা কামনা করেছে বলিউড| টুইটারে অমিতাভ বচ্চন লেখেন, সায়রা বানু তাঁকে জানিয়েছেন, সুস্থ রয়েছেন দিলীপ | তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিগ বি| সায়রা বানু আরও জানিয়েছেন, জ্বর ও ৱুকে সংক্রমণের কারণে দিলীপ কুমারকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল| সেখানকার চিকিসকেরা তাঁকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের দিয়েছিলেন| সেই চিকিসার ফলেই দ্রুত সেরে উঠছেন দিলীপ কুমার| ভারতীয় সিনেমায় ছয় যুগ ধরে মধুমতি, দেবদাস, মুঘল-ই-আজম, গঙ্গা-যমুনাসহ অসংখ্য ছবিকে জনপ্রিয় করেছেন দিলীপ কুমার| ২০১৫ সালে পদ্মবিভূষণ পান, তাঁর আগেই অবশ্য পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তিনি|
দ্রুত সেরে উঠছেন দিলীপ কুমার, তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















