নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : ভারতে আসতে চলেছে উচ্চ-পর্যায়ের ফরাসি প্রতিনিধিদল| রাফালে চুক্তিতে সিলমোহর দিতেই আগামী মাসে ফরাসি প্রতিনিধিদলের ভারতে আসার কথা| চলতি সপ্তাহেই ৩৬টি যুদ্ধবিমানের ওপর চুক্তি সংক্রান্ত সমস্ত জটিলতা কাটিয়ে উঠেছে ভারত ও ফ্রান্স| কেন্দ্রীয় সূত্রের খবর, দর-কষাকষি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে| সব ঠিকঠাক চললে, আগামী মাসেই চুক্তিতে সিলমোহর পড়বে বলে আশাবাদী দু-পক্ষই| প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, মোট চুক্তির ৫০ শতাংশ ভারতে পুর্নবিনিয়োগ করবে ফ্রান্স| যাতে এদেশে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং এদেশে বিদেশি মুদ্রা আসে|
চারমাস আগে ৩৬টি অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান একেবারে তৈরী অবস্থায় (সামরিক পরিভাষায় ফ্লাই অ্যাওয়ে) কেনার জন্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মউ স্বাক্ষরিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
এর আগে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এমএমআরসিএ) চুক্তির আওতায় ১২৬টি রাফালে বিমান কিনতে ফ্রান্সের দাসো এভিয়েশনের সঙ্গে কথা পাকা করেছিল ভারত| কিন্তু, মোট চুক্তিমূল্য নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় তা বিলম্বিত হয়| এরপর কেন্দ্রে পালাবদলের পর মোদী সরকার ১২৬টি বিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি বিমানকে কেনার জন্য সরাসরি ফ্রান্স সরকারের সঙ্গে চুক্তি করে| সেই অনুযায়ী, ফ্রান্সের তরফে দাম ধার্য করা হয় ৬৫ হাজার কোটি টাকা| তবে, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর চাইছেন বিষয়টিকে ৫৯ হাজার কোটির মধ্যে রফা করতে|

রাফালে চুক্তিতে সিলমোহর দিতে ভারতে আসতে চলেছে উচ্চ-পর্যায়ের ফরাসি প্রতিনিধিদল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















