News Flash

  • Home
  • Uncategorized
  • রাফালে চুক্তিতে সিলমোহর দিতে ভারতে আসতে চলেছে উচ্চ-পর‌্যায়ের ফরাসি প্রতিনিধিদল
Image

রাফালে চুক্তিতে সিলমোহর দিতে ভারতে আসতে চলেছে উচ্চ-পর‌্যায়ের ফরাসি প্রতিনিধিদল

delhi mapনয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : ভারতে আসতে চলেছে উচ্চ-পর‌্যায়ের ফরাসি প্রতিনিধিদল| রাফালে চুক্তিতে সিলমোহর দিতেই আগামী মাসে ফরাসি প্রতিনিধিদলের ভারতে আসার কথা| চলতি সপ্তাহেই ৩৬টি যুদ্ধবিমানের ওপর চুক্তি সংক্রান্ত সমস্ত জটিলতা কাটিয়ে উঠেছে ভারত ও ফ্রান্স| কেন্দ্রীয় সূত্রের খবর, দর-কষাকষি প্রায় চূড়ান্ত পর‌্যায়ে চলে এসেছে| সব ঠিকঠাক চললে, আগামী মাসেই চুক্তিতে সিলমোহর পড়বে বলে আশাবাদী দু-পক্ষই| প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, মোট চুক্তির ৫০ শতাংশ ভারতে পুর্নবিনিয়োগ করবে ফ্রান্স| যাতে এদেশে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং এদেশে বিদেশি মুদ্রা আসে|
চারমাস আগে ৩৬টি অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান একেবারে তৈরী অবস্থায় (সামরিক পরিভাষায় ফ্লাই অ্যাওয়ে) কেনার জন্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মউ স্বাক্ষরিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
এর আগে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র‌্যাফ্ট (এমএমআরসিএ) চুক্তির আওতায় ১২৬টি রাফালে বিমান কিনতে ফ্রান্সের দাসো এভিয়েশনের সঙ্গে কথা পাকা করেছিল ভারত| কিন্তু, মোট চুক্তিমূল্য নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় তা বিলম্বিত হয়| এরপর কেন্দ্রে পালাবদলের পর মোদী সরকার ১২৬টি বিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি বিমানকে কেনার জন্য সরাসরি ফ্রান্স সরকারের সঙ্গে চুক্তি করে| সেই অনুযায়ী, ফ্রান্সের তরফে দাম ধার‌্য করা হয় ৬৫ হাজার কোটি টাকা| তবে, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর চাইছেন বিষয়টিকে ৫৯ হাজার কোটির মধ্যে রফা করতে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top