News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ভূমিকম্পে কাঁপল ইকুয়েডর, নিহত ৭৭জন
Image

এবার ভূমিকম্পে কাঁপল ইকুয়েডর, নিহত ৭৭জন

earthquakeকুইটো, ১৭ এপ্রিল (হি.স.) : মায়ানমার, জাপানের পর এবার ইকুয়েডর| চার দিনে তৃতীয়বার জোরেসোরে কেঁপে উঠল মেদিনী| রবিবার ভোরে (স্থানীয় সময় শনিবার সন্ধে ৭টা নাগাদ ) প্রবল ভূমিকম্পে কাঁপল ইকুয়েডরের উত্তর-পশ্চিম অংশ| দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে| এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয়শতে| ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা| ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা| ভেঙে পড়েছে ঘরবাড়ি| জারি হয়েছে সুনামি সতর্কতা| ভূমিকম্পের পর দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে|
মার্কিন ভূ-তাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানায়, শক্তিশালী ভূমিকম্পটির উপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে| এ ভূমিকম্পের কিছুক্ষণ পর আরও দুটি কম্পন অনুভূত হয়| সমুদ্র তীরবর্তী গুয়াইয়াকুইল শহর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি| একটি সেতু ভেঙে পড়েছে ইকুয়েডরের সবচেয়ে জনবহুল এই শহরে| মান্তায় ভেঙেছে বিমানবন্দরের টাওয়ার| গুয়াইয়াকুইল ছাড়াও বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে পোর্তোভিয়েজো, মান্তা, গুয়াইয়াসে| ক্ষতি হয়েছে রাজধানী কিউটোরও| ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি|
দেশের সমুদ্র উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ইকুয়েডর সরকার| সুনামি সতর্কতা জারি হয়েছে প্রতিবেশী পেরুতেও| তবে, ঘণ্টা দুয়েক পর সরকারের তরফ থেকে জানানো হয়, সুনামির আশঙ্কা অনেকখানিই কেটে গেছে| অবশ্য দেশজুড়ে উদ্ধার তত্পরতা শুরু করেছে জাতীয় দুর‌্যোগ মোকাবেলা বাহিনী| বিশ্বের বড় ভূমিকম্পগুলোর একটি ঘটেছে এই ইকুয়েডরেই| গত ১৩ জানুয়ারি ১৯০৬ সালে ৮.৮ মাত্রার ভূকম্পন হয় এখানে| ইকুয়েডর ও কলম্বিয়ার সমুদ্র উপকূলে সৃষ্ট এই সুনামিতে মারা যান পাঁচ শতাধিক মানুষ| আহত হন আরও দেড় হাজার| মধ্য আমেরিকা ও সানফ্রান্সিসকোতেও অনুভূত হয় এই ভূমিকম্প| যার প্রভাবে হাওয়াইয়ের নদীগুলো প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছিল|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top