News Flash

Image

করিমগঞ্জের বদরপুরে অবৈধ পিস্তল সহ আটক তিন

করিমগঞ্জ (অসম), ১১ জুন, (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিদেশে তৈরি তিনটি পিস্তল। এর সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে সন্দেহভাজন তিন যুব-ডাকাতকে আটক করেছে পুলিশ। ধৃত তিন ডাকাতকে বদরপুর থানাধীন দত্তপুর গ্রামের সাব্বির আহমেদ, কবির আহমেদ এবং ধনলাল রবিদাস বলে পরিচয় পাওয়া গেছে। তাদের হেফাজত থেকে একটি কার এবং একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আজ রবিবার বদরপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশের কাছে খবর ছিল, একটি বড়সড় ডাকাতির উদ্দেশ্যে কতিপয় দুর্বৃত্ত এই অঞ্চলে হানা দেওয়ার পরিকল্পনা করছে। ওই দলের গতিবিধির ওপর নজরদারি রাখতে গতকাল মধ্যরাতে অভিযান চালিয়েছিল বদরপুর থানার পুলিশ। অভিযান চলাকালীন এএস ০২ জেড ৮১১৭ নম্বরের একটি অল্টো কার, বিআর ০১ বিকিউ ৩৬৭৯ নম্বরের ডিস্কভার মডেলের মোটর বাইক এবং দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃত সন্দেহভাজন ডাকাতরা পুলিশের কাছে প্রদত্ত বয়ানে নাকি স্বীকার করেছে, পিস্তলগুলি তারা নাগাল্যান্ডের ডিমাপুর থেকে কিনে এনেছে। তবে কোথায়, কার বাড়ি বা প্রতিষ্ঠানে ডাকাতি করার পরিকল্পনা তাদের ছিল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে, জানিয়েছে পুলিশ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top