News Flash

  • Home
  • দেশ
  • ৭১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর বসবে ভারতে, যোগ দিচ্ছে ১৩০টি দেশ
Image

৭১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর বসবে ভারতে, যোগ দিচ্ছে ১৩০টি দেশ

মুম্বই, ৯ জুন (হি. স.) : ফের ভারতে আয়োজিত হচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা । এমনটাই ঘোষণা করলেন মিস ওয়ার্ল্ড সংগঠনের সিইও জুলিয়া মোরলে। নভেম্বরেই এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। প্রতিযোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩০।

এর আগে ১৯৯৬ সালের ২৩ নভেম্বর ভারতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ড। সেবারে ৮৮ জন প্রতিযোগীকে হারিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেরার মুকুট পরেছিলেন গ্রীসের সুন্দরী ইরেন স্ক্লিভা। ভারতীয় সুন্দরী রানি জয়রাজের বিজয় রথ থেমেছিল পঞ্চম স্থানে।

শোনা যাচ্ছে, এবারেও নভেম্বর মাসেই ৭১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা হবে। তারিখ ও স্থান ক’দিন পরই জানা যাবে। এবার প্রতিযোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩০। অর্থাৎ একশোরও বেশি দেশ থেকে সুন্দরী আসবেন ভারতে। সেরার লড়াইয়ে যোগ দেবেন প্রত্যেকে। গতবার বিশ্বসুন্দরী হয়েছেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। তিনিও এখন ভারতে রয়েছেন। প্রতিযোগিতার গুরুত্ব বিভিন্ন জায়গায় বোঝাচ্ছেন।

জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এই প্রতিযোগিতার প্রস্তুতি চলবে। তাতে প্রতিযোগীরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন। নিজেদের প্রতিভার পরিচয় দেবেন। সমাজসেবামূলক কাজও করবেন। সমস্ত দিক খতিয়ে দেখে সেরা সুন্দরী বেছে নেওয়া হবে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top