News Flash

  • Home
  • Uncategorized
  • রানীরবাজারে আগুনে পুড়ল পাঁচটি দোকান
Image

রানীরবাজারে আগুনে পুড়ল পাঁচটি দোকান

FIRE RANIRBAZARনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ বৃহস্পতিবার গভীর রাতে এক বিধবংসী অগ্ণিকান্ডে রাণীরবাজারে ৫টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়৷ অগ্ণিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে৷
বড়সড় অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাণীরবাজারের গোটা বাজারের দোকানপাট৷ অগ্ণিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷ প্রাপ্ত সংবাদের প্রকাশ, অগ্ণিকান্ডের সূত্রপাত রাত আনুমানিক দেড়টা৷ বাজারের কমল সাহার দোকান ঘরে প্রথমে আগুন লাগে৷ বাতাসের জোড়ে আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে কমল সাহার পার্শ্ববর্তী লক্ষণ পালের রেস্টুরেন্ট, দীপঙ্কর দেব, রতন দেবনাথের দর্জির দোকান এবং বিষ্ণু চক্রবর্তীর ইলেকট্রিক্যাল দোকানে৷ আগুন লাগার ঘটনা টের পেয়ে এলাকাবাসী পুলিশ এবং দমকলকে খবর দেয়৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন আয়ত্ত্বে আনেন৷ জানা গেছে, আগুনে ভস্মীভূত দোকানঘরগুলোর মালিক স্থানীয় সুজিত কুমার সাহা৷ এদিন সুজিতবাবু জানান, কমল সাহার দোকানে প্রায়ই মদের আসর বসে৷ এদিনই অনুরূপ আসর বসেছিল এবং কমল সাহার দোকানেই প্রথম আগুন লাগে বলে জানান তিনি৷
এদিকে স্থানীয়দের অভিযোগ, দমকল অফিসের টেলিফোনের লাইন বিকল থাকায় সময় মতো দমকলকে খবর দেওয়া যায়নি৷ পরে স্থানীয় এক চালক উনার মারুতি গাড়ি করে অফিসে গিয়ে এই অগ্ণিকান্ডের খবর দেন৷ এর ফলে দমকল বাহিনী সময়মত আসতে পারেনি৷ এদিকে রাণীরবাজার থানার পুলিশ এই অগ্ণিকান্ডের ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top