News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল পাম্পে ভেজাল ডিজেল, খাদ্য দপ্তরে নালিশ বীরজিৎ সিনহার
Image

পেট্রোল পাম্পে ভেজাল ডিজেল, খাদ্য দপ্তরে নালিশ বীরজিৎ সিনহার

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার খয়েরপুর ত্রিনাথ মন্দিরের উল্টো দিকে অবস্থিত পেট্রোল পাম্পে জল ও কেরোসিন মিশ্রিত ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷
আসাম-আগরতলা জাতীয় সড়ক সংলগ্ণ খয়েরপুরে ত্রিনাথ মন্দিরের উল্টোদিকে আসাম ওয়েলের পেট্রোল পাম্প থেকে শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার গাড়িতে ডিজেল ঢোকানো হয়৷ গাড়ি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি দলীয় কাজে মনুর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন৷ ডিজেল ঢোকানোর পর থেকেই বিপত্তি দেখা দেয়৷ কিছুক্ষণ পরপর গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল৷ কোনক্রমে তেলিয়ামুড়ায় পৌঁছে গাড়িটি মেকানিককে দেখানো হয়৷ তখনই তিনি নিশ্চিত হন ডিজেলের সঙ্গে প্রচুর পরিমাণে জল ও কেরোসিন মিশ্রিত রয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বিষয়টি খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব সমরজিৎ ভৌমিককে বিষয়টি জানিয়ে উপযুক্ত ব্যবস্তা গ্রহণের দাবি জানান৷
পেট্রোল পাম্পে এধরনের দুর্নীতির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ এব্যাপারে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top