News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় বিরল প্রজাতির বক আটক
Image

তেলিয়ামুড়ায় বিরল প্রজাতির বক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ তেলিয়ামুড়ার মহারাণীপুরে বিরল প্রজাতির এক বক আটককে কেন্দ্র করে এলাকায় রীতিমত কৌতূহলের সৃষ্টি হয়৷ বকটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তেলিয়ামুড়া মহরাণীপুরে শুক্রবার সকালে একটি বিরল আকৃতির বক আটক করেন এলাকাবাসী৷ অসুস্থ ভেবেই বকটিকে আটক করা হয়৷ বকটিকে ধরতে গেলে কামড়ে দেয়, বকটির মাথার দিকে দুটি সিং এর আকৃতি রয়েছে৷ সাদা রঙের এই বকটিকে  খোয়াই জেলা বন আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়৷  বন দপ্তরের জেলা আধিকারিক  জানান, বকটির মাতৃত্বকালীন সময় চলেছে৷ পরবর্তী সময়ে বকটি সঠিক আকৃতিতে ফিরে আসবে বলে তিনি জানান৷ বন দপ্তর বকটিকে চিকিৎসার উদ্যোগ নিয়েছে৷ বন দপ্তরের আধিকারিকের কাছ থেকে স্পষ্টীকরণ  পাবার পর কৌতূহলের কিছুটা উত্তর মিলেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top