নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ তেলিয়ামুড়ার মহারাণীপুরে বিরল প্রজাতির এক বক আটককে কেন্দ্র করে এলাকায় রীতিমত কৌতূহলের সৃষ্টি হয়৷ বকটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তেলিয়ামুড়া মহরাণীপুরে শুক্রবার সকালে একটি বিরল আকৃতির বক আটক করেন এলাকাবাসী৷ অসুস্থ ভেবেই বকটিকে আটক করা হয়৷ বকটিকে ধরতে গেলে কামড়ে দেয়, বকটির মাথার দিকে দুটি সিং এর আকৃতি রয়েছে৷ সাদা রঙের এই বকটিকে খোয়াই জেলা বন আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়৷ বন দপ্তরের জেলা আধিকারিক জানান, বকটির মাতৃত্বকালীন সময় চলেছে৷ পরবর্তী সময়ে বকটি সঠিক আকৃতিতে ফিরে আসবে বলে তিনি জানান৷ বন দপ্তর বকটিকে চিকিৎসার উদ্যোগ নিয়েছে৷ বন দপ্তরের আধিকারিকের কাছ থেকে স্পষ্টীকরণ পাবার পর কৌতূহলের কিছুটা উত্তর মিলেছে৷
তেলিয়ামুড়ায় বিরল প্রজাতির বক আটক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















