News Flash

Image

দাবদাহ : হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে সময়সূচী পরিবর্তন


হাইলাকান্দি (অসম) ৪ জুন (হি.স.) : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় গরমের প্রকোপ অব্যাহত থাকায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠদানের সময়সূচী এগিয়ে এনেছেন। রবিবার হাইলাকান্দিতে জারি করা এক আদেশে জেলা ম্যাজিস্ট্রেট জেলার এলপি,ইউপি, হাইস্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের পাঠদানের সময়সূচী সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন। এই আদেশে এলপি স্কুলের পাঠদান দুপুর ১২টা ১৫ মিনিটে, ইউপি স্কুলের পাঠদান ১২টা ৪৫ মিনিটে এবং হাই ও হাইয়ার সেকেন্ডারি স্কুলের পাঠদান দুপুর একটা ১৫ মিনিটে শেষ হবে বলে জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই পাঠদান সময়সূচী নির্দেশ জারি থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়ে দিয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জেলায় এই আদেশ বহাল থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের ওই আদেশে জানানো হয়েছে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top