News Flash

Image

অত্যধিক গরমের জন্য করিমগঞ্জের বিদ্যালয় গুলির সময়সীমার পরিবর্তন


করিমগঞ্জ (অসম) ৪ মে (হি.স.) : সমগ্র রাজ্য ও দেশের অন্যান্য অংশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও গত সপ্তাহ থেকে অত্যাধিক গরমের সম্মুখীন হতে হচ্ছে। দৈনন্দিন উষ্ণতার মাত্রা বেড়েই চলেছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে আসা-যাওয়া করা ছাত্র-ছাত্রীদের দিনের বেলার চরম উষ্ণতার সময়সীমা থেকে স্বস্তি প্রদান করতে করিমগঞ্জের জেলা শাসক এক আদেশ জারি করে জেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির সময়সীমার পরিবর্তন করেছেন। পরিবর্তিত সময়সূচী অনুসারে লোয়ার প্রাইমারি বা নিম্ন প্রাথমিক, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক, হাই ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয়গুলি শুরু হবে সকাল ৭ টা ৩০ মিনিট থেকে। এদিকে নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলি চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গুলি চলবে ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত এবং হাই ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয় চলবে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। ৪ জুন তারিখে জেলাশাসকের জারি করা এই আদেশ ৫ জুন থেকে জেলার প্রতিটি বিদ্যালয়ে কার্যকরী হচ্ছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top