News Flash

Image

ডিব্ৰুগড় শহরে পুরনো ডাম্পিং গ্ৰাউন্ডে মৃতদেহ

ডিব্ৰুগড় (অসম), ৩ জুন (হি.স.) : ডিব্ৰুগড় শহরের মাইজান এলাকার পুরনো ডাম্পিং গ্ৰাউন্ডে জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির মৃতদেহ দেখে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। মৃতদেহটি ডিব্ৰুজান রেললাইন এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সি লালজি শাহ বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, গত ১১ দিন থেকে ডিব্ৰুজান রেললাইন এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সি লালজি শাহ সন্ধানহীন ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে লালজি শাহ কী করে এখানে এলেন, এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, লালজি শাহকে খুন করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। তবে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top