News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হোজাইয়ে বমাল গ্রেফতার দুই জালনোট কারবারি, বাজেয়াপ্ত ১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা
Image

হোজাইয়ে বমাল গ্রেফতার দুই জালনোট কারবারি, বাজেয়াপ্ত ১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা

হোজাই (অসম), ৩ জুন (হি.স.) : হোজাই জেলা সদরে জালনোট সহ গ্রেফতার করা হয়েছে দুই অবৈধ কারবারিকে। হোজাইয়ে লাগজারি পার্ক হোটেল হানা দিয়ে পুলিশ বমাল দুই জালনোট কারবারিকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুই জাননোট কারবারিকে গ্রেফার করা হয়েছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার অধীক্ষক পল্লব তামুলির নেতৃত্বে পরিচালিত হয় অভিযান। ওই অভিযানে জালনোট সহ মুকুলকুমার শাহ এবং সুনীলকুমার সাওসারিয়া নামের দুজনকে ধরে পুলিশ। ধৃত দুজনের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় জাল ১,১১,৫০০ এবং আসল নগদ ২,১৩,৯০০ টাকা। এছাড়া তাদের একটি চার চাকার গাডিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গেছে, ধৃত মুকুলকুমার শাহ এবং সুনীলকুমার সাওসারিয়া ডিব্ৰুগড় থেকে হোজাই এসেছিল। এখানে জালনোটগুলি হস্তান্তর করার কথা ছিল তাদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top