News Flash

Image

শ্ৰীরামপুরে ফের উদ্ধার ১ কোটি টাকার বেশি মূল্যের ভাং, গ্রেফতার দুই

কোকরাঝাড় (অসম), ৩ জুন (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমার অসম-পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য সীমান্তবর্তী শ্ৰীরামপুরের হারাপুটায় এবার ১ কোটি টাকার বেশি মূল্যের গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আজ শনিবার গোসাঁইগাঁও মহকুমার শিমুলটাপু থানা কর্তৃপক্ষ জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে ৩১ নম্বর (গ) জাতীয় সড়কের হারাপুটায় এনআরএল পেট্রোল ডিপোর সামনে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ১ কোটি টাকার বেশি মূল্যের গাঁজা।

জানা গেছে, জেএ ০২ এন ৭২৭৫ নম্বরের একটি ট্ৰাকে ইমামি কোম্পানির সরষে তেলের প্যাকেটের নীচে লুকিয়ে পাচার করা হচ্ছিল এই গাঁজাগুলি। গাঁজাগুলি ট্রাকের ক্যাবিনে গোপন চেম্বারে বোঝাই করে পাচার করা হচ্ছিল। গাঁজা পাচারের অভিযোগে ট্ৰাকের চালক ও সহ-চালক যথাক্ৰমে বিহারের প্ৰদীপ রাই এবং আনন্দ কুমারকে গ্ৰেফতার করা হয়েছে। পুলিশি জেরায় প্রদত্ত বয়ানে ধৃতরা নাকি জানিয়েছে, গাঁজাগুলি তারা গুয়াহাটির বৰ্ণিহাট থেকে বিহারের ভাগলপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top