News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরবাহার গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও এক কুড়মি নেতা গ্রেফতার
Image

বীরবাহার গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও এক কুড়মি নেতা গ্রেফতার

কলকাতা, ২ জুন (হি. স.) : শুক্রবার ঝাড়গ্রাম থানার গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা কৌশিক মাহাত। ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায়তায় কৌশিককে গ্রেফতার করে সিআইডি।

গত ২৬ মে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় কুড়মি সমাজের নেতা কৌশিকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সিআইডি সুত্রে দাবী। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল কৌশিক। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ১১।

কৌশিকের বাড়ি ঝাড়গ্রামের জামবনি এলাকায় ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত একটায নাগাদ কলকাতা যাচ্ছিলেন তিনি ৷ তখনই মাঝ রাস্তায় কৌশিক মাহাতকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা ৷

গত ২৬ মে অভিষেকের তৃণমূলে নব জোয়ার কর্মসূচির দিন ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় দেখা গিয়েছিল কৌশিক মাহাতকে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ। তাতেও নাম ছিল কৌশিকের। ২৬ মে রাতেই আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত, গড়শালবনি গ্রামের মনমোহিত মাহাত, অনিত মাহাত, অজিত মাহাত-সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ ৷

২৭ মে বিকেলে ওড়িশা সীমানা সংলগ্ন নয়াগ্রাম এলাকা থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাত এবং আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাত-সহ আরও চার জনকে গ্রেফতার করা হয়৷ এরই মধ্যে ওই মামলার তদন্তভার সিআইডি-কে হস্তান্তর করা হয়৷ তদন্তে নেমে গত বুধবার সিআইডি জামবনি থেকে নীতীশ মাহাত নামে আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করে৷ এরপর কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত বিজেপির সক্রিয় কর্মী সমর্থক জয় মাহাতকে গ্রেফতার করে সিআইডি৷ এবার গ্রেফতার হলেন কৌশিক।

উল্লেখ্য, প্রথম দু’দফায় গ্রেফতার হওয়া ৯ জন কুড়মি নেতা ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন৷ তাঁদের মধ্যে ৮ জনকে সংশোধনাগারে গিয়ে ইতিমধ্যে জেরা করেছেন সিআইডি আধিকারিকরা৷ সেই জিজ্ঞাসাবাদের পর এবার কৌশিক মাহাতকে গ্রেফতার করল রাজ্য গোয়েন্দা বিভাগ৷

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top