News Flash

  • Home
  • দিনের খবর
  • “ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল”, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের
Image

“ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল”, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

পূর্ব মেদিনীপুর, ৩০ মে (হি. স.) : “ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল।” এই ভাষাতেই পটাশপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন প্রধানমন্ত্রী ও অমিত শাহকেও।

নবজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর মার্কেটে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে শুভেন্দু অধিকারীকে ‘বেইমান’ বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি।

অভিষেক বলেন, “গদ্দার, মীরজাফর সারাদিন সবাইকে ইডি, সিবিআইয়ের ভয় দেখায়। উঠতে বসতে সারাদিন ভাইপো, ভাইপো করতে থাকে। নাম করার তো সাহস নেই। তোমার এত যদি সাহস থাকে, তাহলে ভাববাচ্যে কথা কেন? আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে ইডি-সিবিআই দিয়ে আমাকে তুলে দেখা।”

অভিষেক বলেন, “দেখি তোমার মোদীজি আর অমিতজির কত ক্ষমতা। আমার কাছে মানুষ আছে।” শুভেন্দু ও দিলীপকে চোর-চিটিংবাজ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, “ওরা চেয়েছিল নবজোয়ার আটকাতে। কিন্তু পারেনি। শুভেন্দুর চোখে ভয়, শরীরে হতাশা। যত চেষ্টা করুক তৃণমূলকে রুখতে পারবে না।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top