News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর
Image

বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন! নতুন সংসদ ভবন উদ্বোধনের পরই বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকালেই দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নড্ডা। মূলত, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যগুলির পরিস্থিতি ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী মোদী ।

সূত্রের খবর, বিজেপি শাসিত রাজ্যগুলির উন্নয়নের কাজের অগ্রগতি কতটা হয়েছে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি কতদূর, সে বিষয়ে মুখ্যমন্ত্রীদের কাছে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলের শক্তি বৃদ্ধি করতে জনসংযোগ বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জোর দেন বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন মোদী-শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকে মোট ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ২ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও নাগাল্যান্ডের উপ-মুখ্যমন্ত্রী ইয়াংথুঙ্গো প্যাটোন।

Releated Posts

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে জোটে অস্বস্তি, জরুরি বৈঠক ডাকল আইইউএমএল

মালাপ্পুরম (কেরল), ১২ মে (আইএএনএস): কেরলে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) জোরালো জয়ের নয় দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top