News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছলিতে তিনটি মৃত গরু সহ কয়েকশ গরু আটক করল বিএসএফ
Image

মাছলিতে তিনটি মৃত গরু সহ কয়েকশ গরু আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ মনু থানাধীন পূর্ব মাছলি শিববাড়িতে  বিএসএফের জোয়ানরা রবিবার বেশ কয়েকটি গরু বোঝাই গাড়ি আটক করেছে৷ গাড়িতে তিনটি মৃত গরু পাওয়া গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়৷  আইন কানুনের তোয়াক্কা না করে বার্মা থেকে মিজোরাম হয়ে ত্রিপুরায় অহরহ গরু পাচার অব্যাহত রয়েছে৷ বার্মা থেকে নিয়ে আসা এইসব গরু ত্রিপুরার সীমান্ত পথে বাংলাদেশে পাচার হয়৷ বেআইনিভাবে নিয়ে আসা এসব করো আটক করতে এবার তৎপর হলো বিএসএফ৷ বিএসএফের কাছে সুনির্দিষ্ট খবর আসে বার্মা থেকে মিজোরাম হয়ে রাজ্যে নিয়ে আসা হচ্ছে প্রচুর পরিমাণ বার্মিজ গরু৷ সেই খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থেকে শিববাড়ি যাওয়ার পথে মনু থানার পূর্ব মাছলির শিববাড়ি এলাকায়  রবিবার ভোর চারটে নাগাদ বিএসএফের জোয়ানরা বেশ কয়েকটি গরু বোঝাই গাড়ি আটক করে৷ বিএসএফের জোয়ানদের দেখতে পেয়ে গরু বোঝাই গাড়িগুলি থামিয়ে চালক ও অন্যান্যরা পালিয়ে জঙ্গলে ঘা ঢাকা দিতে সক্ষম হয়েছে৷ তবে তাদেরকে আটক করার জন্য বিএসএফ এবং স্থানীয় জনগণের তৎপরতা অব্যাহত রয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রায় ৩০-৩৫টি গাড়ি বোঝাই করে ৩০০/৪০০  গরু রাজ্যে নিয়ে আসা হচ্ছিল৷  গত প্রায় এক বছর ধরেই এই এলাকা দিয়ে বার্মা থেকে মিজোরাম হয়ে ত্রিপুরায় গরু নিয়ে আসা হচ্ছে বলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন৷ কিন্তু পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এই অবৈধ পাচারের বিরুদ্ধে কঠোর কোন মনোভাব এতদিন ধরে নেয়নি৷ রবিবার ভোর রাতে গাড়ি গুলি আটক করার চেষ্টা করে বিএসএফ৷ কয়েকটি গরু বুঝাই গাড়ি আটক করা সম্ভব হলেও আরো বেশ কিছু সংখ্যক গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷ সম্পূর্ণ বেআইনিভাবে গাড়ি গুলিতে অতিরিক্ত সংখ্যক গরু বুঝাই করে নিয়ে আসার ফলেই তিনটি গরুর মৃত্যু হয়েছে বলেও যারা গেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top