লখনউ, ১১ এপ্রিল (হি.স.) : এবার জিন্স পরলে একঘরে করার ফতোয়া জারি করল উত্তরপ্রদেশের বাউলি গ্রাম পঞ্চায়েত| এই গ্রামে জিন্স বা আঁটোসাঁটো পোশাক পরলে এই শাস্তি পেতে হবে| গ্রাম প্রধানের স্বামী ওমবীর জানান, মেয়েদের জিন্স বা টাইট পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাউলির গ্রাম পঞ্চায়েত| যদি কোনও মেয়ে জিন্স বা আঁটোসাঁটো পোশাক পড়েন, তাহলে তাঁর পরিবারকে বয়কট করা হবে| জিন্সের উপর ফতোয়া জারি করলেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিদ্ধান্তও নিয়েছে পঞ্চায়েত| এমনকি পণ নেওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| কোনও ভাবেই পাত্রীপক্ষের কাছ থেকে পণ নেওয়া যাবে না বলে পঞ্চায়েতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে| পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে বাজানো যাবে না ডিজে| এখনেই শেষ নয়, কন্যাভ্রূণ হত্যার বিরোধিতা করেও ফতোয়া জারি করেছে পঞ্চায়েত|
এবার জিন্স পরলে একঘরে করার ফতোয়া উত্তরপ্রদেশের বাউলি গ্রাম পঞ্চায়েতের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















