কোল্লাম(কেরালা), ১১ এপ্রিল (হি.স.): কেরালার কোল্লামের একশো বছরের পুরনো পুত্তিনগাল মন্দিরে আগুন লাগার ঘটনায় পাঁচজনকে আটক করল পুলিশ| মন্দির চত্বরে আতসবাজি পোড়ানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে| রবিবার এই মন্দিরে আগুন লেগে ১১২ জনের মৃতু্য হয়েছে| জখম হন কমপক্ষে ৪০০ জন|
কেরালার ডিজিপি সেনকুমার বলেছেন, এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে| চলছে তদন্ত| পাশাপাশি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকরা| রবিবার ভোররাতে আতসবাজি প্রদর্শনের সময় একটি বাড়িতে বাজির অংশ গিয়ে পড়ে| সেই বাড়িটিতে অনেক আতসবাজি মজুত করা ছিল| ফলে সেখানে বিস্ফোরণ ঘটে| আগুন ধরে যায় মন্দির চত্বরে| মৃতু্য হয় ১১২ জনের| এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
কেরলের মন্দিরে আগুন, আটক ৫
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















