News Flash

  • Home
  • দিনের খবর
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুটি ম্যাচে ডিফেন্সকে শক্তিশালী করাই লক্ষ্য ভারতের
Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুটি ম্যাচে ডিফেন্সকে শক্তিশালী করাই লক্ষ্য ভারতের

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : বর্তমানে ভারতীয় মহিলা হকি দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই তিনটি খেলা হয়ে গিয়েছে। প্রথম দুটি ম্যাচে ভারত ২-৪, ২-৩ গোলে পরাজিত হলেও তৃতীয় ম্যাচটি কিন্তু ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি যে দুটি ম্যাচ রয়েছে, সেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার ও শনিবার। আর ম্যাচগুলিতে ডিফেন্সের দিকেই বিশেষ নজর দিতে চাইছে ভারত। এমনটাই জানালেন ভারতীয় দলের সহ অধিনায়ক দীপ-গ্রেস এক্কা।

কেন ভারতীয় দল ডিফেন্সের দিকে বাড়তি নজর দিতে চাইছে সেই সম্বন্ধে সহ অধিনায়ক বলেন, এই সিরিজ থেকে আমরা আমাদের যে যে বিভাগগুলিতে ত্রুটি রয়েছে, সেইগুলি শুধরে নেওয়ার চেষ্টা করবো। কেননা আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আসন্ন এশিয়ান গেমসে ভালো ফল করা।

এরপর দীপ আরও বলেন, অস্ট্রেলিয়া দল এই মুহূর্তে অন্যতম শক্তিশালী একটি দল। তবুও আমরা ওঁদের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে যথেষ্ট আক্রমণাত্মক খেলা খেলেছি। এবং আমরা গোল খেয়েছি, ঠিক কথাই, তবুও আমি আমার দলের পারফরম্যান্সে খুশি।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top