News Flash

  • Home
  • দিনের খবর
  • শাসনে সিপিএম পার্টি অফিস ভাঙচুর, দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ
Image

শাসনে সিপিএম পার্টি অফিস ভাঙচুর, দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

বারাসত, ২১ মে (হি.স.) : শাসনের সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীদের ভাঙচুরের প্রতিবাদে খড়িবাড়ি মধ্যমগ্রামে রাস্তা অবরোধ করে আন্দোলন চলল। টায়ার জ্বালিয়ে ও বাঁশের ব্যারিকেড করে রাস্তা অবরোধ করেন সিপিএম কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, অবিলম্বে তৃণমূল দুষ্কৃতীদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার না করলে আন্দোলন চলবে। প্রায় ৪০ মিনিট অবরোধ চলে। তারপর মধ্যমগ্রাম থানার পুলিশ দুষ্কৃতীদেরকে গ্রেফতার করার পূর্ণ আশ্বাস দেন। তাঁর আশ্বাস পাওয়ার পরেই সিপিএম নেতৃত্বরা রাস্তা ছেড়ে দেন। এদিকে শাসকদলের দাবি, নিজেরাই ভাঙচুর করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সিপিএম।

দীর্ঘ ১২ বছর পর শাসনের মাটিতে গত মাসে লাল ঝাণ্ডা উড়েছিল। পুরনো পার্টি অফিস আবার রংচং করে পাটিকর্মীরা বসতে শুরু করেছিল পার্টি অফিসে। বুথ সভাপতি সহ ৪০০ জন তৃণমূল কর্মী সমর্থকরা সিপিএম যোগদান করেন। পঞ্চায়েত ভোটের আগে এই চিত্র শাসকদলের কাছে বেশ চিন্তার কারণ হয়ে ওঠে৷ এরপর গত শুক্রবার তৃণমূলের দুজন বুথ সভাপতি সহ আরও ২০০ তৃণমূল কর্মী সিপিএমে যোগদান করেন। তারপরেই ওদিন রাতে শাসনের সিপিএমের পার্টি অফিসে তৃণমূল দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top