News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর সন্ত্রাসে গৃহহীন ৩১টি পরিবারকে আবাসনেফেরানোর দাবীতে পুলিশ হেডকোয়ার্টারে ধর্না সিপিএমের
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসে গৃহহীন ৩১টি পরিবারকে আবাসনেফেরানোর দাবীতে পুলিশ হেডকোয়ার্টারে ধর্না সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার স্বামী বিবেকানন্দ আবাসনের ৩১ টি বাস্তুচ্যুত পরিবারকে অবিলম্বে বাড়ি করে ফিরিয়ে নেওয়ার দাবিতে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মহাকরণের পার্শবর্তী স্বামী বিবেকানন্দ আবাসনের ৩১ টি বিরোধীদল সমর্থক পরিবারকে আবাসন থেকে বের করে দেওয়া হয়৷ শাসকদলের তান্ডবের ফলেই তারা গৃহ হারা হয়েছেন বলে অভিযোগ সিপিআইএমের৷ পরবর্তী সময়ে সিপিআইএমের পক্ষ থেকে বিষয়টি রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিবের নজরে এনে বাস্তবচ্যুত পরিবারগুলিকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাড়ি করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়৷ বারবার অনুরোধ জানানো সত্বেও ওইসব পরিবার গুলিকে বাড়ি করে ফিরিয়ে নেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করেনি রাজ্য সরকার ও প্রশাসন৷ তাতে তীব্র খুব প্রকাশ করেছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি৷ সংগঠনের পক্ষ থেকে শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বাস্তবচ্যুত পরিবারগুলিকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ আবাসনের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়৷ এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে গণতন্ত্র এবং আইনের শাসন রয়েছে বলে দাবি করে চলেছেন৷ অথচ মহাকরণ সংলগ্ণ এলাকার  গৃহ হারা পরিবারগুলিকে এখনো আবাসনের ফিরিয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷ রাজ্য সরকার এবং প্রশাসন সবকিছু জেনেশুনেও এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top