মুম্বই, ৯ এপ্রিল (হি.স.) : প্রায় চারশো বছরের পুরনো প্রথা ভেঙেছে মহিলারা| শনি শিংগনাপুর মন্দিরে পুজো দিয়েছেন মহিলারা| এবার লক্ষ্য কোলাপুরের বিখ্যাত মহালক্ষ্মী মন্দিরে প্রবেশাধিকার| আগামী ১৩ এপ্রিল সেখানে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে জানিয়ে দিলেন ভু মাতা আন্দোলনের নেত্রী তৃপ্তি দেশাই| শনি শিংগনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এই ঘোষণা আলোড়ন তৈরি করল| শুধু মহালক্ষ্মী মন্দির নয় দেশের আর যেসব মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেখানেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তৃপ্তি|
মহারাষ্ট্রের কোলাপুরের মহালক্ষ্মী মন্দির দাক্ষিণাত্যের অন্যতম| চালুক্য রাজবংশের আমলে তৈরি বলে ঐতিহাসিকদের ধারণা মন্দিরের স্থাপত্য ৭ম শতাব্দীর নিদর্শন রয়েছে| মূল্যবান পাথরের তৈরি মূল বিগ্রহটি অন্তত ৫ থেকে ৬ হাজার বছরের পুরনো বলে মনে করা হয়| এহেন মন্দিরেও মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না| যেকোনও উপায়ে কোলাপুরের মহালক্ষী মন্দিরে মহিলাদের নিয়ে প্রবেশ করা হবে বলে জানিয়েছেন ভু মাতা আন্দোলনের নেত্রী|
এবার কোলাপুরের বিখ্যাত মহালক্ষ্মী মন্দিরে প্রবেশাধিকার নিয়ে আন্দোলনের হুমকি তৃপ্তি দেশাইয়ের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















