News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় এলপিজির কালোবাজারী, অভিযানে নাম মাত্র সাফল এসডিএমের
Image

তেলিয়ামুড়ায় এলপিজির কালোবাজারী, অভিযানে নাম মাত্র সাফল এসডিএমের

lpg-gas-cylinderনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ এপ্রিল৷৷ একদিকে যখন তেলিয়ামুড়াবাসী ২১ দিনের জায়গায় ২ মাস কেটে গেলেও গ্যাস এজিন্সি থেকে নিয়মিত ভাবে গ্যাস সিলিন্ডার পাচ্ছে না৷ অপরদিকে তেলিয়ামুড়া জুরে অবৈধ ভাবে চলছে গ্যাসের রমরমা ব্যাবস্যা কালো বাজারীদের দ্বারা৷ শেষ পর্যন্ত মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যের নেতৃত্বে দপ্তরের অন্যান্য অফিসার ও তেলিয়ামুড়া থানার পুলিশের সহয়তায় একবাড়ী থেকে বে-আইনী মজুত ১০টি গ্যাস ভর্ত্তি সিলিন্ডার ও চারটি খালি সিলিন্ডার উদ্ধার করল মহকুমা প্রশাসক৷ আজ দুপুর ৩টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এডিসি ভিজেলের পাড়া কলক গ্রাম এর রাম দেববর্মা (৫৬) পিতা, শুক্রমনি দেববর্মার বাড়ীতে অভিযান চালিয়ে এই বে-আইনী গ্যাস সিলিন্ডার গুলি উদ্ধার করে মহকুমা প্রশাসন৷ অভিযান কালে মহকুমা শাসক ছাড়াও ছিলেন ডি সি এম আশিষ বিশ্বাস, অবগরি দপ্তরের অফিসার রোমারুদ্র পাল, অভিযান শেষে সিলিন্ডার গুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসাহয় মহকুমা শাসকের দপ্তরে৷ অভিযান সম্পর্কে বলতে গিয়ে এস ডি এম জানান, সিলিন্ডার গুলির কোন বৈধ কাগজ পত্র ছিল না এবং কার মাধ্যমে এই ব্যাবসার সূত্রপতি তা তিনি তদন্ত করে দেখবেন এবং অবৈধ গ্যাস ব্যণিজ্যের বিরুদ্ধে অভিযান চালু থাকবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top