News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাল থেকে রাজ্যের ন্যায্যমূল্যের দোকানে প্যাকেটজাত গুঁড়া মশলা
Image

কাল থেকে রাজ্যের ন্যায্যমূল্যের দোকানে প্যাকেটজাত গুঁড়া মশলা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে৷ এই লক্ষ্যে আগামী ১৬ মে থেকে লংতরাই’র মরিচ, হলুদ, জিরা ও ধনিয়ার প্যাকেটজাত গুঁড়া মশলা রাজ্যের মোট ২০৫০টি সরকারি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে প্রতিঘরে ভর্তুকিমূল্যে পৌঁছে দেওয়া হবে৷ ১৬ মে সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷
অনুষ্ঠানে রাজ্যের ৮ জেলার ৮ জন ভোক্তার হাতে মুখ্যমন্ত্রী প্যাকেটজাত গুঁড়া মশলা তুলে দেবেন৷ অনুষ্ঠানে আলোচনাচক্র ও মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে৷ আজ গোর্খাবস্তীস্থিত খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কনফারেন্সহলে দপ্তরের এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷
উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা বিমিসার ভ-াচার্য, লংতরাই গুঁড়া মশলা প্রতিষ্ঠানের কর্ণধার রতন দেবনাথ, ত্রিপুরা সরকারি ন্যায্যমূল্য দোকান পরিচালন সমিতির সভাপতি উত্তম কুমার ঘোষ, দপ্তরের পদস্থ আধিকারিকগণ ও ডিলারগণ৷
প্রস্তুতি সভার পর খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান, রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রত্যেক ভোক্তার ঘরে নতুন নতুন জিনিস পৌঁছে দেবার উদ্যোগ গ্রহণ করেছে৷ গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার নায্যমূল্যের দোকানের মাধ্যমে ভর্তুকীমূল্যে প্যাকেটজাত গুঁড়া মশলা ভোক্তাদের দেওয়া হবে৷
সরকারের লক্ষ্য আরও বেশী নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ভর্তুকীমূল্যে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়া৷ লংতরাই গুঁড়া মশলা প্রতিষ্ঠানের মরিচ, হলুদ, জিরা ও ধনিয়ার প্যাকেটজাত গুঁড়া মশলা ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে দেওয়া হবে৷ টেণ্ডারের মাধ্যমে এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছে৷ খাদ্যমন্ত্রী জানান, রাজ্যে ৯ লক্ষের উপর রেশন কার্ড হোল্ডার রয়েছেন৷ এই ৪টি গুঁড়া মশলা ভর্তুকীমূল্যে রাজ্যের মোট ২০৫০টি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে ভোক্তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে৷ আগামীদিন সরিষার তৈল থেকে শুরু করে অন্যান্য নতুন নতুন জিনিস যাতে মানুষকে বেশী দাম দিয়ে কিনতে না হয় তার প্রচেষ্টা নেওয়া হয়েছে৷

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top