News Flash

  • Home
  • দিনের খবর
  • তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু, ২৬ জন আহত
Image

তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু, ২৬ জন আহত

মাইলাদুতুরাই (তামিলনাড়ু) , ১২ মে (হি.স.) : পথ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত্যু হল চারজনের। মৃতদের মধ্যে তিনজন একটি বাইকে যাচ্ছিলেন। আর চতুর্থজন একটি সরকারি বাসের কন্ডাক্টর। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৬ জন ৷ বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর মাইলাদুতুরাই জেলার সিরকাজি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, আহতরা সকলেই বাসে ছিলেন ৷ আহতদের তালিকায় বাসের চালকও রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের। ওই সরকারি বাসটি তামিলনাড়ুর তিরুভারুর জেলার তিরুতুরাইপুন্ডি থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। গন্তব্যে যাওয়ার পথে সিরকাজি বাইপাস রোডে পাসের সামনে চলে আসে একটি বাইক। সেই বাইকটিকে বাঁচাতে গিয়ে চালক বাসের মুখ ঘোরানোর চেষ্টা করে। এর জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে একটি ট্যাঙ্কার ট্রাক দাঁড় করানো ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওই ট্যাঙ্কার ট্রাকে ধাক্কা মারে। সেই সময় ওই বাইকটিও বাসের সামনে চলে আসে ৷ ফলে তিন সওয়ারিকে বাইকেটি বাসের তলায় চলে যায় ৷ তার জেরে বাইকের তিন সওয়ারি পদ্মনাপন, অরুলরাজ ও বলমুরুগানের মৃত্যু হয় ৷ এই তিনজনই তামিলনাড়ুর চিদম্বরম পাল্লিপড়াই গ্রামের বাসিন্দা।

বাসের মধ্যে ৪৪ জন ছিলেন ৷ তাঁদের মধ্যে ২৬ জন আহত হন ৷ বাসের চালক বিজয় সারথীও গুরুতর আহত হন ৷ দমকল গিয়ে আহতদের উদ্ধার করে ৷ তাঁদের সিরকাজি সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ বাসের কন্ডাক্টরকে বাস থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top