News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষিপ্ত হিংসার মধ্য দিয়ে প্রথম দফায় ভোট সম্পন্ন অসম ও পঃবঙ্গে
Image

বিক্ষিপ্ত হিংসার মধ্য দিয়ে প্রথম দফায় ভোট সম্পন্ন অসম ও পঃবঙ্গে

ASSAMগুয়াহাটি, কলকাতা, ৪ এপ্রিল৷৷ ইভিএম-বিভ্রাট এবং ছোট -বড় বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সোমবার অসম বিধানসভার প্রথম দফার ভোট নির্ধারিত সময় পাঁচটায় শেষ হয়েছে৷ শেষ সময় বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৭৮ শতাংশ ভোট পড়লেও এর হার আরও বাড়তে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রে জানানো হয়েছে, বহু কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি থাকায় ভোটগ্রহণ এখনও চলছে৷ শেষ পর্যায়ের হিসাবে শতাংশের হার ৭৯ থেকে ৮০ ছাড়াতে পারে বলেও জানান সূত্রটি৷
এদিকে আজকের প্রথম দফার ভোটে ৬৫টি কেন্দ্রে ১২,১৯০ টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৩৯৩ টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (এভিএম) নানাবাবে বিকল হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ তবে এই কেন্দ্রগুলির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা তাৎক্ষণিকভাবে ইভিএম বদলে পরিস্থিতি সামাল দেন৷ ডুমডুমার টংলাবাজার বেঙ্গলি এলপি সুকলের ভোটকেন্দ্রে বিজেপি-র পদ্মফুল চিহ্ণিত বোতামে গরমিল দেখা দিলে প্রিসাইডিং অফিসার তাতে শেলোটেপ সেঁটে ভোটদানের ব্যবস্থা করলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বিজেপি-র পোলিং এজেন্টরা ওই কেন্দ্রে ফের ভোটগ্রহণের দাবি তোলে পরিস্থিতি উত্তাল করেন৷
বহুস্থানে ছোট-বড় সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ গোলাঘাটের মেরাপানিতে নির্বাচনী হিংসায় তিন বিজেপি মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ কংগ্রেসি গুন্ডাদের হাতে তাঁদের নিগৃহীত হতে হয়েছে৷ মাজুলির ফুটুকিতেও মারমুখি কংগ্রেসিদের হাতে বেধম মার খেতে হয়েছে বিজেপি-কর্মীদের৷ সতিয়ায় আটটি ভোটকেন্দ্রে কংগ্রেসিরা ব্যাপক রিগিং করেছে বলে জানা গেছে৷ ওই কেন্দ্রের জয়সিদ্ধিতে কংগ্রেস প্রার্থী প্রাণেশ্বর বসুমতারির অনুগামীদের হাতে মার থেয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েছেন বিজেপি-র পোলিং এজেন্ট অঞ্জু ব্রহ্ম নামের মহিলা৷ অঞ্জুর অপরাধ, কংগ্রেসিরা ভোটারদের মধ্যে প্রকাশ্যে কাঠালগুলিতেও কংগ্রেস-কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিলি করতে এলে বিজেপি -কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে৷ এদিকে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী মন্ত্রী সিদ্দেক আহমেদের গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা৷ অভিযোগ, দলবল সহ দেহরক্ষী সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রে রিগিং করছিলেন মন্ত্রী৷ এ ধরনের কাজে বাধা দিতে গিয়ে তাঁর ওপর মহিলা চালানো চেষ্টা করেন এআইইউডিএফ কর্মীরা৷ এ ধরনের বহু ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে৷ গহপুরে কংগ্রেস প্রার্থী রকিপুন-পত্নী মণিকা বরা৷ তাছাড়া, ভোটকেন্দ্রে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে গহপুরে ২১৭ নম্বর মাজগাঁও ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার পুণ্যসিং দেউরিকে সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে৷ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয় সাগরসিং গয়ারিকে৷
একাধিক ঘটনার মধ্যে দিয়ে শেষ হল প্রথম দফার ভোট৷ সোমবার ছিল জঙ্গলমহলের তিন জেলার ১৮টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন প্রথম দফার ভোটের সার্বিক হার ৮০ শতাংশ৷ বিকেল ৫টা পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৮০৪৪ শতাংশ, পুরুলিয়ায় ভোটের হার ৭৯৪৮ শতাংশ, বাঁকুড়ায় ভোট পড়ল ৭৮১৩ শতাংশ৷ এর পরিমান আরও বাড়তে পারে৷ আজ দিনের শেষে ন উপ নির্বাচন কমিশনার দাবি করেছেন, ভোট মূলত শান্তিপূর্ণ৷ তবে বিকেল ৬টা পর্যন্ত সারাদিনে কমিশনে অভিযোগ জমা পড়েছে ৫৩৩টি৷ ৫১৩টি অভিযোগের মীমাংসা করা হয়েছে, কয়েকটি অভিযোগ গুরুতবর৷ ৭টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাল কমিশন৷ বিরোধীদের দাব প্রথম দফার ভোটে সর্বত্র সক্রিয় ছিল না, কেন্দ্রীয়বাহিনী৷
নির্বাচন মূলত শান্তিপূর্ণ, বললেন উপ নির্বাচন কমিশনার৷ তবে বিকেল ৬টা পর্যন্ত সারাদিনে কমিশনের অভিযোগ জমা পড়েছে ৫৩৩টি৷ ৫১৩টি অভিযোগের মীমাংসা করা হয়েছে, কয়েকটি অবিযোগ গুরুতবর৷ ৭টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাল কমিশন৷ নির্বাচনে বিভিন্ন অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে রিপোর্ট তলব করল দিল্লির নির্বাচন সদন৷ জানতে চাইল অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে৷
প্রথম দফার ভোট শেষে কেন্দ্রীয় বাহিনী সর্বত্র সক্রিয় ছিল না বলে তোপ দাগেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা৷ তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে মানুষের চেষ্টা আজকের ভোটে প্রতিফলিত হয়েছে বললেন সিপিআই(এম) সাংসদ মহম্মদ সেলিম৷ কমিশন চাপের মধ্যে ভালো কাজ করেছে৷ তবে অবাধ ভোট হয়েছে বলা যাবে না৷ মন্তব্য সেলিমের৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম পর্যায়ে আজ ভোটগ্রহণ হল জঙ্গলমহলের ১৮টি আসনে৷ এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন, বাঁকুড়ার ৩টি আসন আর পুরুলিয়ার ৯টি আসন৷ এই আসনগুলির অধিকাংশই একসময় মাওবাদী প্রভাবিত ছিল৷ তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখেনি নির্বাচন কমিশন৷ পুরুলিয়ায় মোতায়েন করা হয় ১৭২ কোম্পানি আধাসেনা৷ বাঁকুড়ার ৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর পশ্চিম মেদিনীপুরে ১০৫ কোম্পানি অধাসেনা মোতায়েন করা হয়৷ আজকের ভোটে মোট বুথ সংখ্যা ছিল ৪৯৪৫টি৷ এরমধ্যে ১৯৬২টি বুথ অতি স্পর্শকাতর, ১৭৪১ টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্ণিত করা হয় ৷ মোট ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় আজ৷ এই পর্যায়ে মোট ভোটদাতার সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top