News Flash

Image

কাছাড়ের কালাইনে সাংবাদিকের ওপর দুষ্কৃতী হামলা, থানায় এফআইআর

কালাইন (অসম), ৮ মে (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কালাইন থানাধীন লক্ষ্মীপুরে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন তরুণ সাংবাদিক শমীন্দ্ৰ পাল। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক শমীন্দ্র। অভিযোগপত্রের প্রতিলিপি তিনি কাছাড়ের পুলিশ সুপার, শিলচরের প্রেস ক্লাব সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠিয়ে।

ঘটনা সম্পৰ্কে আজ সোমবার কালাইন থানায় দায়েরকৃত অভিযোগপত্রে সাংবাদিক শমীন্দ্র পাল লিখেছেন, রবিবার ৭ মে (২০২৩) রাত আনুমানিক ৮টা ৪০মিনিট নাগাদ পেশাগত কর্তব্য সেরে কাতিরাইলে অবস্থিত স্বগৃহে ফেরার উদ্দেশে তাঁর এএস ১১ এক্স ৭১৮১ নম্বরের বেলেনো গাড়িতে করে কালাইন থেকে রওয়ানা দিয়েছিলেন। কিন্তু বাড়ি পৌঁছনোর আগে লক্ষ্মীপুর এলাকায় দুই দুষ্কৃতী কর্তৃক আক্রমণের শিকার হয়েছেন তিনি। লক্ষ্মীপুর এলাকায় আসার পর চালক জয়দীপ মালাকারকে প্রাকৃতিক কাজের জন্য জাতীয় সড়কের পাশে দাঁড় করলে অজ্ঞাতপরিচয় দুই মোটর বাইক আরোহী কালাইন থেকে কাটিগড়া অভিমুখে প্রচণ্ড বেগে তাঁদের অতিক্রম করে যায়।
কিন্তু কিছু দূর গিয়ে তারা মোটর বাইক ঘুরিয়ে ফের তাদের দিকে অর্থাৎ কালাইন অভিমুখে আসতে থাকে। কোনও কিছু বুঝে ওঠার আগে বাইকের পিছনের আরোহী-দুষ্কৃতী ধারালো অস্ত্র হাতে নিয়ে ড্রাইভারের জানালার গ্লাসে জোরে জোরে আঘাত করে দরজা খুলতে বলে। তবে চালক জয়দীপ প্রাণের ভয়ে গাড়ি স্টার্ট দিয়েই দ্রুতগতিতে সেখান থেকে কাটিগড়া অভিমুখে ছুটে যায়। পরে ওই দুই বাইক আরোহী তাঁদেরকে পিছু পিছু ধাওয়া করে চিৎকার করে অশ্লীলভাবে গালাগাল দেয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এর পর কিছু একটা শক্ত সামগ্রী দিয়ে গাড়িতে ঢিল ছুঁড়ে। তবে গাড়ির বেশি ক্ষতি না হলেও ডান পাশের ব্যাক লাইট ভেঙে চুরমার হয়ে গেছে।

অভিযোগপত্রে তিনি লিখেছেন, দুই মোটর বাইকার্সের মধ্যে পিছনের আরোহীর মুখে কালো কাপড় বাঁধা ছিল। চালকের মাথায় ছিল হেলমেট ছিল। তবে ওই যুবকের মুখে মাস্ক জাতীয় কিছু ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন পাল। তিনি লিখেছেন, দুই দুষ্কৃতীর কাউকে চিনতে না পারলেও, ধারণা করছেন তারা অবৈধ সামগ্রী পাচারের সাথে জড়িত। কারণ ইদানীংকালে তিনি অবৈধ সামগ্রীর ব্যবসা নিয়ে একাধিক খবর করেছেন। কাটিগড়ার আইনশৃঙ্খলার দ্রুত অবনতি হচ্ছে। সাধারণ জনগণের ওপর আক্রমণ ছাড়াও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও এখন সংগঠিত হচ্ছে, অভিযোগপত্রে লিখেছেন করেন শমীন্দ্র পাল। ঘটনা সম্পর্কে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির অনুরোধ জানিয়েছেন কালাইন থানা কর্তৃপক্ষের কাছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top