News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার ইন্ডিয়ার এটিআর বিমান পরিষেবা রাজ্যে
Image

এয়ার ইন্ডিয়ার এটিআর বিমান পরিষেবা রাজ্যে

ATRনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ এয়ার ইন্ডিয়া অতিরিক্ত এটিআর বিমান পরিষেবা শনিবার থেকে শুরু হয়েছে৷ বৃহস্পতি ও শুক্রবার বাদে সপ্তাহে বাকি পাঁচদিন আগরতলা-কলকাতা রুটে এই এটিআর বিমানটি যাতায়াত করবে৷ বৃহস্পতিবার কলকাতা থেকে বিমানটি ৫টা ২০ মিনিটে ৩৫ জন যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছায়৷ এরপর আগরতলা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ ৩৯ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ফিরে যায় বিমানটি৷ এই বিমানের মোট আসন সংখ্যা ৪৪৷ তবে, নিরাপত্তা জনিত কারণে এয়ার ইন্ডিয়া এই বিমানটিতে সর্বোচ্চ ৪০ জন যাত্রী বহণ করবে বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য আগরতলা- কলকাতা রুটে আরেকটি বিমান চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিল রাজ্য সরকার৷ বর্তমানে এয়ার ইন্ডিয়ার একটি, ইন্ডিগোর চারটি এবং স্পাইসজেটের দুটি বিমান আগরতলা-কলকাতা রুটে প্রতিদিন যাতায়াত করছে৷ রাজ্যের দাবি মেনে যাত্রী সুবিধার্থে এয়ার ইন্ডিয়া অবশেষে অতিরিক্ত একটি এটিআর বিমান আগরতলা-কলকাতা রুটে চালানোর সিদ্ধান্ত নেয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top