News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতির অভিযোগ, অল্পেতে রক্ষা সদ্যজাত শিশু ও জননীর
Image

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, অল্পেতে রক্ষা সদ্যজাত শিশু ও জননীর

Healthনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১ এপ্রিল৷৷ চিকিৎসার গাফিলতি অনেক দিন থাকলেও তেমন গুরুতর অভিযোগ ছিলনা সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের৷ এবার গুরুতর চিকিৎসার গাফিলতিতে কাঠগড়ায় সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে৷ অভিযোগ যে প্রসবকালীন গুরুতর গাফিলতি করলেন নব যুগের চিকিৎসক৷ দুইটি প্রানই অল্পেতে বেঁচে গেল৷ দু’জন গ্রাম্য মহিলার তৎপরতায় নব যুগের ফুটফুটে শিশুটির এ জগৎ দেখা হল৷ পারিবারিকভাবে লিখিত অভিযোগও করা হল জেলা মুখ্য চিকিৎসক অফিসারকে৷ এ গাফিলতিতে নিয়ে শোরগোল পরে গেল সোনামুড়ায়৷ আবারও চিকিৎসায় চরম গাফিলতি এমনকি যোগ্য নিরপেক্ষ তদন্ত শেষে তা শাস্তির দাবির উঠল সহ মহল থেকে৷
ঘটনাটি ঘটে সোনামুড়ার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের আব্দুল ছাত্তারের স্ত্রী ফিরোজা বেগমের সাথে৷ জানাযায় ৩১ মার্চ মধ্যে প্রচন্ড প্রসব বেদনা নিয়ে সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়৷ তখন চিকিৎসক ছিলেন ডাঃ শতাব্দী পাল৷ ফিরোজাকে মহিলা বিভাগেরই ভর্তি করে দায়িত্ব খালাস করেন কতর্ব্যরত চিকিৎসক ও তিন দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী৷ এরা হলেন স্টাফ নার্স রীনা দাস ও মফিন মিঞা৷ জি ডি রহিম দেববর্মা৷ চিকিৎসক কিছুক্ষণ পরেই ফিরোজাকে মেলাঘর হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷ জানা যায় ফিরোজার প্রসব বেদনা এতই ছিল যে তাকে বেড থেকেও নামানো যাচ্ছিল না৷ তারপর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বার বার ডেকেও আনা যাচ্ছি না৷ সবাই তখন কুম্ভ নিদ্রায় আছন্ন ছিল৷ ঐ সময় বেডে ফিরোজার পুত্র সন্তান প্রসব হয়৷ তারপরও ১ ঘন্টা পর এসে স্বাস্থ্য কর্মীরা নাভি কাটে৷ চিকিৎসার গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সব মহল৷ সিএমও সিপাহীজলা চিতন দেববর্মা বলেন, খোঁজ নিচ্ছি তারপর বলব৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এ হাল হলে বাচ্চা প্রসব কি আগামীদিনে হাসপাতালগুলোতে নিরাপদ হবে না অন্য কোথাও, এটাই এখন সোনামুড়াবাসীর নিকট লক্ষ টাকার প্রশ্ণ?

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top