News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তান সর্বদা শান্তির পক্ষে, এসসিও-এর বৈঠকে যোগদান প্রসঙ্গে বললেন শেহবাজ শরিফ
Image

পাকিস্তান সর্বদা শান্তির পক্ষে, এসসিও-এর বৈঠকে যোগদান প্রসঙ্গে বললেন শেহবাজ শরিফ

ইসলামাবাদ, ৪ মে (হি.স.): গোয়ায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ভারতে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। ইসলামাবাদের এই পদক্ষেপ এশিয়ার এই অঞ্চলে পাকিস্তানের শান্তি বজায় রাখার প্রচেষ্টার উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করলেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, “ভারতে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশ মন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের যোগ দেওয়ার সিদ্ধান্ত এসসিও-র সনদ ও বহুপাক্ষিকতার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ দেয়। এই অঞ্চলে শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখতে আমরা আমাদের ভূমিকা পালন করার জন্য সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবসময় যোগাযোগ, ব্যবসা ও পারস্পরিক সুবিধাজনক সহযোগিতার হাত অন্যদের প্রতি বাড়িয়ে দিতে আগ্রহী।”

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top