News Flash

  • Home
  • Uncategorized
  • লোয়ারপোয়ায় সড়ক সংস্কারে নতুন এজেন্সি নিয়োগ করেও সুরাহা হয়নি, অবিরাম বর্ষণে ফের বিপর্যস্ত জাতীয় সড়ক, গভীর শঙ্কায় ত্রিপুরা
Image

লোয়ারপোয়ায় সড়ক সংস্কারে নতুন এজেন্সি নিয়োগ করেও সুরাহা হয়নি, অবিরাম বর্ষণে ফের বিপর্যস্ত জাতীয় সড়ক, গভীর শঙ্কায় ত্রিপুরা

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ অবিরাম বৃষ্টি হচ্ছে৷ ফলে, আসাম-আগরতলা জাতীয় সড়ক নিয়ে ভীষণ চিন্তায় রাজ্য সরকার৷ ইতিমধ্যেই জাতীয় সড়কের লোয়ারপোয়া সহ বিস্তির্ণ অংশ বিপর্যস্ত৷ স্বাভাবিক গতিতে যান চলাচল সম্ভব হয়ে উঠছে না বলে খবর৷ এদিকে, লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কারে নতুন এজেন্সি কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রক নিয়েগ করলেও সমস্যা এখনো সেই তিমিরেই৷ ফলে স্বাভাবিকভাবে চিন্তা বাড়ছে রাজ্যের৷
এদিকে, জাতীয় সড়কের ত্রিপুরার অংশ সংস্কারের কাজ যথেষ্ট সন্তোষজনকভাবে না হলেও অনেকটাই ভাল গতিতে চলছে৷ কিন্তু আসামের অংশের কাজ নিয়ে নানা জটিলতায় আগামীদিনের জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী৷ শুক্রবার মহাকরণে তিনি সাংবাদিকদের জানান, ইতিমধ্যে জাতীয় সড়কের আসামের অংশের কাজ খতিয়ে দেখে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহা সড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির কাছে রিপোর্ট পাঠিয়েছেন৷ রাজ্য সরকারও ক্রমাগত এই সমস্যা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে চলেছে৷ অতিসত্বর জাতীয় সড়কের আসামের অংশের সংস্কারের কাজ সম্পন্ন করার জন্য রীতিমত দরবার করা হচ্ছে৷ পূর্তমন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন আসাম-আগরতলা জাতীয় সড়কের আসামের অংশের সংস্কারের কাজের জন্য যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নানা তালবাহানা এবং কাজে গাফিলতি করায় তাদের বাদ দেওয়া হয়েছে৷ নতুন এজেন্সিকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন, শীঘ্রই আসাম-আগরতলা জাতীয় সড়কে আসামের অংশের সংস্কারের কাজ সম্পন্ন করার সম্ভব হবে৷ তবে, ক্রমাগত বৃষ্টিপাত চলতে থাকলে আগামীদিনে ফের স্তব্ধ হয়ে যেতে পারে জাতীয় সড়ক৷ তাতে বিশেষ করে জ্বালানি সংকট ফের দেখা দিতে পারে৷
এদিন পূর্তমন্ত্রী আগরতলায় নির্মীয়মাণ উড়ালপুলের কাজ সম্পর্কে বলেন, সব ধরনের নিরাপত্তা এবং তদারকির ব্যবস্থা করা হয়েছে৷ পূর্ত দপ্তরের বাস্তুকারদের পাশাপাশি রাজ্য সরকার বেসরকারি কনসালটেন্ট নিয়োগ করেছে উড়ালপুলের কাজের তদারকি করার জন্য৷ যাতে কোন ধরনের অনিয়ম এবং গাফিলতি এড়ানো সম্ভব হয়৷
এদিকে, নাগেরজলায় যানজটের প্রশ্ণে তিনি জানিয়েছেন, বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের যে চিন্তাভাবনা করা হয়েছিল তাতে একমাত্র যোগেন্দ্রনগর বিদ্যাসাগর সেতু হয়ে বাইপাস দিয়ে আমতলী পর্যন্ত রাস্তাটি ব্যবহারের ক্ষেত্রে সবদিক দিয়ে উপযোগী৷ তাতে ঐ রুট দিয়ে বড় গাড়ি চলাচল করানো সম্ভব হবে৷ কিন্তু নাগেরজলায় যান জট এড়ানো অনেকটাই মুশকিল বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top