News Flash

Image

করিমগঞ্জের ১৫টি জিপিতে জন সুরক্ষার বিভিন্ন পরিষেবা প্রদান শুক্রবার

রিমগঞ্জ (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : জন সুরক্ষা স্কিমের অধীনে করিমগঞ্জ জেলার ৯৫টি জিপিতে জেলার সব কয়টি ব্যাঙ্কের উদ্যোগে এবং ওই এলাকার স্থানীয় শাখার সহযোগিতায় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাস ব্যাপী ব্যাঙ্কিং পরিষেবা প্রদান ও সচেতনতা কার্যসূচি চলছে। এর উদ্দেশ্য হচ্ছে জন সুরক্ষা স্কিমে জনগণের অংশীদারিত্ব আরও বাড়ানো।

করিমগঞ্জের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার জানিয়েছেন, এই কর্মসূচির অধীনে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা বা পিএমজেজেবিওয়াই ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পিএমএসবিওয়াইতে এনরোলমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের সংযুক্তিকরণ, ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং আর্থিক ও ডিজিটাল স্বাক্ষরতা প্রদান করা হচ্ছে। এই উদ্দেশ্যে ১১ ও ১৮ এপ্রিল, জেলার ৩০টি জিপিতে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আগামী ২১ এপ্রিল, শুক্রবার জেলার চরগোলা-ঘোড়ামারা জিপি, গান্ধাই, বারইগ্রাম, নয়াটিলা, বাজারিছড়া, ভৈরবনগর, মেদলি, সাউথ বদরপুর, কেওটকোণা, সাদারাশি, চরগোলা, চেরাগি, শ্রীমন্ত-কানিশাইল, কানাইবাজার এবং বাকরশাল-নাইরগ্রাম জিপিতে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট জিপি এলাকার জনগণকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top