News Flash

Image

করিমগঞ্জের নিম গা‌ছে হনুমা‌নের মুখমণ্ডল! কৌতূহলি জনতার ভিড় ডেঙ্গারবন্দে

বাজারিছড়া (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : জনৈক গৃহস্থের বা‌ড়িতে বেড়ে ওঠা এক‌টি নিম গা‌ছের কাণ্ডে হঠাৎ ক‌রে পবনপুত্র হনুমানের মুখমণ্ডল দৃশ্যমান হওয়াকে কেন্দ্র ক‌রে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর পেঁচারঘাট গ্রা‌মে। ঘটনাটি চাউর হলে কাতারে কাতারে কৌতূহলি জনতা ভিড় জমাচ্ছেন গ্রা‌মের বাসিন্দা শ্যামাকান্ত বৈ‌দ্যের বাড়িতে।

স্থানীয়দের কাছে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকা‌লে হঠাৎ গ্রা‌মের বাসিন্দা শ্যামাকান্ত বৈ‌দ্যের বা‌ড়ি‌তে দেবস্থা‌নে বেড়ে ওঠাে বেশ ক‌য়েটি গা‌ছের ম‌ধ্যে এক‌টি নিম গা‌ছের মধ্যভাগে হনুমা‌নের মু‌খমণ্ডলের আদ‌লে এক‌টি ছবি দৃশ্যমান হয়।

খবর‌ মুহূ‌র্তের ম‌ধ্যে চাউর হয়ে যায়। ফলে শ্যমাকান্তের বাড়িতে ভিড় জমান কাতা‌রে কাতা‌রে কৌতূহ‌লি জনগণ। বহুজন তাঁদের মোবাইল ফো‌নে অস্বাভাবিক ছ‌বি তু‌লে ছ‌ড়ি‌য়ে দেন সোশ্যাল মি‌ডিয়ায়। এদিকে বহু মানুষ ওই নিম গাছের নীচে ফল-ফুল, ধুনো দিয়ে পু‌জোও দেন।

বিষয় সম্পর্কে ক‌রিমগ‌ঞ্জ বন বিভা‌গের এসিএফ দেব‌জ্যো‌তি নাথের কাছে জানতে চাইলে তি‌নি বলেন, বি‌ভিন্ন গাছে বি‌ভিন্ন সম‌য়ে নানা কার‌ণে দৈ‌হিকভা‌বে ক্ষ‌তিগ্রস্ত হ‌লে তা‌দের গঠন প্রক্রিয়ায় বাধার সৃ‌ষ্টি হয়। ফ‌লে গা‌ছের ম‌ধ্যে বি‌ভিন্ন প্রতিচ্ছ‌বি ফু‌টে ওঠা কোনও অস্বাভা‌বিক ঘটনা নয়। এ সব প্রতিচ্ছ‌বি আবার অনেক সম‌য় কাকতালীয়ভা‌বে মানুষ ধ‌র্মের সা‌থেও গুলিয়ে ফেলেন। তিনি বলেন, ওই গাছেনও সম্ভবত এ রকমই কোনও ঘটনা ঘটেছে। তাঁর ব্যাখ্যা, গাছটি যখন ছোট ছিল, তখন কেউ হয়-তো তাতে কোনও দেবদেবী বা হনুমানের মুখমণ্ডল খোদাই করেছিলেন। এখন গাছটি বড় হয়েছে। সম্ভবত এতদিন কারোর নজরে পড়েনি, গতকাল আচমকা নজরে পড়লে কৌতূহলের সৃষ্টি হয়েছে, বলেন এসিএফ নাথ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ / সমীপ

Releated Posts

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top