News Flash

  • Home
  • দিনের খবর
  • মুকুলপুত্র শুভ্রাংশুর দাবির সুরে সুর মেলাচ্ছে না তৃণমূল
Image

মুকুলপুত্র শুভ্রাংশুর দাবির সুরে সুর মেলাচ্ছে না তৃণমূল

কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : মুকুলপুত্র শুভ্রাংশু রায় মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ‘রাজনীতি’, ‘বড় টাকার খেলা’ বলে একাধিক অভিযোগ তুলেছেন। মুকুল রায়কে নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তেমন কিছু বলতে চান নি। তবে সায় দেননি শুভ্রাংশুর কথায়। কুণালের মন্তব্য, ও যা বলছে, কে জড়িত আছে, তার উপর তদন্ত দরকার। যে এমনিতেই নিখোঁজ ছিলেন, আবার নতুন করে নিখোঁজ সেটা নিয়ে কিছু বলার নেই। এটা অনেকটা উচ্চমার্গের ব্যাপার।”

এদিন শুভ্রাংশু বাবাকে দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বদনামের চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন। তা নিয়ে আপত্তি শোনা গেল কুণাল ঘোষের গলায়। বললেন, ”শুভ্রাংশু যা বলেছে তাতে অভিষেককে জড়িয়ে দেওয়া ঠিক না। সব ব্যাপারে অভিষেককে ডেকে এনে ঢাল করা ঠিক না। আগে তো বলতে পারতেন যে সিবিআই অভিষেককে নিয়ে যা করছে, সেটা অন্যায়। বলেননি তো। আর মুকুলবাবু তো কিছু বলেননি অভিষেকের কথা। এখন ওঁর ছেলে কেন বলছেন?”

এদিকে মুকুল রায়কে নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষও। খড়গপুরে চায়ের আড্ডায় তাঁকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ”উনি তো অনেকদিন ধরেই নিখোঁজ। নতুন কী? উনি তো একজন বিধায়ক। ৬ মাস ধরে ওঁকে দেখেছেন কোথাও? উনি লস্ট কেস। কেউ আর ওঁকে নিয়ে ভাবে না।” বাংলার রাজনৈতিক বৃত্তে দিনভর আলোচনার কেন্দ্রে মুকুল রায় ‘অন্তর্ধান রহস্য’। সোমবার সন্ধে থেকে যার সূচনা। মঙ্গলবারও তা নিয়ে আলোচনার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে শুভ্রাংশু।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top