News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরকার নয়, আসলে গ্যাং চালাচ্ছে বিজেপি; কেজরিকে সিবিআই তলব নিয়ে বললেন সঞ্জয় রাউত
Image

সরকার নয়, আসলে গ্যাং চালাচ্ছে বিজেপি; কেজরিকে সিবিআই তলব নিয়ে বললেন সঞ্জয় রাউত


নাগপুর, ১৫ এপ্রিল (হি.স.): সরকার নয়, আসলে গ্যাং চালাচ্ছে বিজেপি। আবগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলব নিয়ে এভাবেই কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত।

শনিবার সঞ্জয় রাউত বললেন, ” অরবিন্দ কেজরিওয়াল সিবিআই নোটিশ পেলেন। সব জায়গাতেই বিরোধীদের সঙ্গে এমন হচ্ছে। ওরা এবার চেষ্টা করছে ইডি, সিবিআইকে ব্যবহার করে মহারাষ্ট্রে এনসিপি-কে ভাঙার। এটা সরকার? ওরা (বিজেপি) আসলে গ্যাং চালাচ্ছে।”
এর পাশাপাশি তিনি বলেন, “ওরা বিজয় মালিয়াকে দেশে ফেরাতে পাচ্ছে না, তাহলে কী করে কালো টাকা ফেরাবে? এটা সরকারের ব্যর্থতা। ওরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।”
উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সম্ভবত রবিবার সিবিআই দফতরে যাবেন কেজরিওয়াল।

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top