News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী! শিনজোর পর কিশিদা, সুস্থ আছেন জেনে স্বস্তিতে মোদী
Image

ফের হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী! শিনজোর পর কিশিদা, সুস্থ আছেন জেনে স্বস্তিতে মোদী


টোকিও ও নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): এবার প্রাণঘাতী হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের ওয়াকায়ামায় একটি সভায় বক্তৃতা করার সময় শনিবার মঞ্চের অদূরে বিস্ফোরণ ঘটে। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে।

শনিবার ওয়াকায়ামা শহরে বক্তৃতার সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে একটি পাইপের মতো বস্তু নিক্ষেপ করা হয়েছিল। ঘটনাস্থলে বিস্ফোরণের মতো শব্দও শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী কিশিদাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। ঘটনার পরেই দ্রুত কিশিদাকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। আটক করা হয় এক সন্দেহভাজন ব্যক্তিকে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সুস্থ হয়েছেন, তা জেনে স্বস্তি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইটারে নিজের মনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি জানান, “জাপানের ওয়াকায়ামাতে একটি পাবলিক ইভেন্টে হিংসাত্মক ঘটনার কথা জানলাম, যেখানে আমার বন্ধু প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত ছিলেন। তিনি নিরাপদ আছেন তাই স্বস্তি পেলাম। তাঁর নিরন্তর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। ভারত সব ধরনের হিংসার নিন্দা করে।”

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top