News Flash

Image

ফলাফল ঘোষিত এপিএসসি প্রিলিমিনারি সিসিই–২০২৩ পরীক্ষার

গুয়াহাটি, ১২ এপ্রিল (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এর কম্বাইন্ড কম্পিটিটিভ (প্রিলিমিনারি)-২০২৩ পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে।

অসমের বিভিন্ন দফতরে ৭৯৩টি শূন্যপদ পূরণের জন্য গত ২৬ মার্চ (২০২৩) এপিএসসি-র কম্বাইন্ড কম্পিটিটিভ এগজামিনেশন (সিসিই)-২০২৩ অনুষ্ঠিত হয়েছিল এবং এর ‘প্রিলিমিনারি আনসার কী’ জারি করা হয়েছিল ২৭ মার্চ। আজ বুধবার তাদের অফিশিয়াল ওয়েবসাইট https://apsc.nic.in-এ এপিএসসি-র কম্বাইন্ড কম্পিটিটিভ এগজামিনেশন (সিসিই)-২০২৩-এর ফলাফল প্ৰকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের সহজলভ্যতার জন্য ফলাফল একটি পিডিএফ ফাইল আকারে প্রকাশ করা হয়েছে। তাই, ফলাফল দেখতে কোনও লগইন শংসাপত্রের প্রয়োজন নেই।

যে সকল আবেদনকারী এপিএসসি সিসিই প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তাঁরা তাঁদের ফলাফল অনলাইনে দেখতে পারবেন। ফলাফলে প্রার্থীদের রোল নম্বরগুলিকে ক্রমিক ক্রমে তালিকাভুক্ত করা হয়েছে যাঁরা পরীক্ষার পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন৷ যাঁরা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা এখন এপিএসসি সিসিই মেইনস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অৰ্জ করেছেন। মেইনস পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top