News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ১৩ এবং ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর গুয়াহাটি সফর, যান চলাচলে বিধিনিষেধ আরোপ মেট্রো ট্রাফিক পুলিশের
Image

১৩ এবং ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর গুয়াহাটি সফর, যান চলাচলে বিধিনিষেধ আরোপ মেট্রো ট্রাফিক পুলিশের

গুয়াহাটি, ১২ এপ্রিল (হি.স.) : আগামীকাল ১৩ এবং ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের গুয়াহাটি সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফরের পরিপ্রেক্ষিতে গুয়াহাটিতে যানবাহ চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রো ট্রাফিক পুলিশ।

আগামীকাল ও পরশু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুয়াহাটি সফরের পরিপ্রেক্ষিতে আজ বুধবার গুয়াহাটির ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) এক বিজ্ঞপ্তি জারি করে মহানগরে যানবাহনের যাতায়াত সম্পর্কে বিধিনিষেধের তথ্য জানিয়েছেন।

ডিসিপি (ট্রাফিক) জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহারকারী শিশু, ছাত্রছাত্রী, মহিলা, প্রবীণ নাগরিক, বিভিন্নভাবে দিব্যাঙ্গন ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অ্যাম্বুলেন্স, অগ্নিনিৰ্বাপক বাহিনী ইত্যাদির মতো জরুরিভিত্তিক যানবাহনকে অবাধে যাতায়াত করতে কিছু কিছু রাস্তায় বিধিনিষেধ আরোপ করাহয়েছে।

ওই দুদিন গুয়াহাটি মহানগরে যানবাহন চলাচলে। যে সব রাস্তায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলি যথাক্রমে, ১৩ এপ্রিল সকাল ৯:০০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত এবং ১৪ এপ্রিল সকাল ৭:০০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত গুয়াহাটি মহানগরে ২৭ নম্বর এবং ২৭-এ নম্বর জাতীয় সড়কে চার চাকা এবং তার বেশি ভারী পণ্যবাহী বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া ১৪ এপ্রিল সকাল ১০:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত পাঞ্জাবাড়ি রোড, জিএস রোড, বি বরুয়া রোড, জিএনবি রোড, এমজি রোড, ডিজি রোড, এটি রোড, একে আজাদ রোড, একে দেব রোড এবং কেকে কাকতি রোডে তিন চাকা বা তার বেশি চাকার বাণিজ্যিক পণ্যবাহী গাড়িকে যাতায়াত করতে দেওয়া হবে না।

অন্যদিকে ১৪ এপ্রিল সকাল ১০:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত সাইকেল ফ্যাক্টরির দিক থেকে ২৭ নম্বর জাতীয় সড়ক থেকে আসা যানবাহনগুলিকে সরুসজাই স্টেডিয়ামে আগত যানবাহনগুলি ছাড়া বর্ষাপাড়া, ধীরেনপাড়া হয়ে গড়চুক চারিয়ালির দিকে যেতে হবে।

এভাবে ১৪ এপ্রিল দুপুর ১২:৩০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত জালুকবাড়ির দিক থেকে জোড়াবাট, সোনাপুরের দিকে আগত যানবাহনগুলি ছাড়া সরুসজাই স্টেডিয়ামে আসা যানবাহনগুলি ডিজি রোড, এমজি রোড, জিএস রোড হয়ে খানাপাড়ার দিকে যাবে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top